📚ইতিহাসে ১০০+ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর👇
প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ কবে সংঘটিত হয়?
👉 ১৭৬৭থেকে ১৭৬৯ খ্রীঃ।
২)কোন সন্ধির দ্বারা প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধের পরিসমাপ্তি ঘটে?
👉 ১৭৬৯ খ্রিস্টাব্দে মাদ্রাজের সন্ধি।
৩) কোন যুদ্ধ চলাকালীন হায়দার আলির মৃত্যু হয়?
👉দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ।
৪) দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?
👉 ১৭৮০ থেকে ১৭৮৪ খ্রিস্টাব্দে।
৫)কোন সন্ধি দ্বারা দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের অবসান হয়?
👉ম্যাঙ্গালােরের সন্ধি।
৬)ম্যাঙ্গালােরের সদ্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিলে?
👉১৭৮৪ খ্রিস্টাব্দে টিপু সুলতান ও লর্ড ওয়ারেন হেস্টিংস।
৭) তৃতীয় ইঙ্গ-মহীশুর যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?
👉১৭৯০-৯২ খ্রিস্টাব্দে।
৮) শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
👉১৭৯২ খ্রিস্টাব্দে টিপু সুলতান ও লর্ড কর্ণওয়ালিস।
৮)কোন যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয় ?
👉১৭৯৯ খ্রিস্টাব্দে, চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধে।
৯)পানিপথের তৃতীয় যুদ্ধ কবে, কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?
👉১৭৬১ খ্রিস্টাব্দে আহম্মদ শাহ আবদালির সঙ্গে মারাঠাদের।
১০)পানিপথের তৃতীয় যুদ্ধে পরাজয়ের পরে কার নেতৃত্বে মারাঠা জাতির পুনরুজ্জীবন হয়?
👉পেশােয়া মাধব রাও-এর নেতৃত্বে।
১১) সুরাটের সন্ধি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
👉১৭৭৫ খ্রীঃ, রাজ্যচ্যুত নারায়ণ রাও ও ইংরেজদের মধ্যে।
১২)কবে প্ৰথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ সংঘটিত হয়েছিল?
👉১৭৭৫-৮২ খ্রিস্টাব্দে।
১৩)পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
👉১৭৭৬ খ্রীঃ, পেশােয়া দ্বিতীয় মাধব রাও-এর সঙ্গে ওয়ারেন হেস্টিংস।
১৪ )কোন সন্ধি দ্বারা প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধের অবসান হয় ?
👉 সলবাই-এর সন্ধি,১৭৮২ খ্রিস্টাব্দে।
১৫) বেসিনের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
👉১৮০২ খ্রিস্টাব্দে পেশোয়া দ্বিতীয় বাজিরাও এর সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির।
১৬) দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?
👉১৮০৩-০৫ খ্রিস্টাব্দে।
১৭) অধীনতামূলক মিত্রতা নীতি কে কবে প্রবর্তন?
করেন?
👉 ১৭৯৮ খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি।
১৮) কে সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন?
👉 হায়দ্রাবাদের নিজাম।
১৯) কোন পেশোয়া অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করেছিলেন?
👉 পেশোয়া দ্বিতীয় বাজিরাও।
২০) অর্জুনগাঁও ও দেবগাঁও এর সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল?
👉১৮০৩ খ্রিস্টাব্দে।
২১) তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?
👉১৮১৭-১৯ খ্রীষ্টাব্দে।
২২) পুনার সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
👉১৮১৭ খ্রিস্টাব্দে পেশোয়া দ্বিতীয় বাজিরাও সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির।
২৩) কবে কোন যুদ্ধে মারাঠা রাজ্যের পতন ঘটে?
👉১৮১৯ খ্রিস্টাব্দে তৃতীয় ঈঙ্গ-মারাঠা যুদ্ধে।
২৪) শেষতম পেশোয়া কে ছিলেন?
👉 দ্বিতীয় বাজিরাও, মতান্তরে নানা সাহেব।
২৫) শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে?
👉 গুরু নানক।
২৬) খালসা বাহিনী কে গঠন করেন?
👉 গুরু গোবিন্দ সিংহ।
২৭) শিখরা কটি মিশলে বিভক্ত ছিল?
👉১২ টি।
২৮) রঞ্জিত সিংহ কোন মিশলের অধিপতি ছিলেন?
👉 সুকারচাকিয়া মিশল।
২৯) নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ কাকে বলা হয়?
👉 রঞ্জিত সিংহকে।
৩০) অমৃতসরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
👉১৮০৯ খ্রিস্টাব্দে রণজিৎ সিংহের সঙ্গে বড়লাট মিন্টোর দূত মেটকাফের মধ্যে।
৩১) "সব লাল হো জায়েগা" কে বলেছিলেন?
👉রঞ্জিৎ সিংহ।
৩২) কবে রণজিৎ সিংহের সঙ্গে ইংরেজদের মধ্যে চিরস্থায়ী মিত্রতা চুক্তি স্বাক্ষরিত হয়?
👉১৮৩১ খ্রিস্টাব্দে।
৩৩) প্রথম ইঙ্গ শিখ-যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?
👉১৮৪৫-৪৬ খ্রিস্টাব্দে।
৩৪) কোন সন্ধির দ্বারা প্রথম ইঙ্গ-শিখ যুদ্ধের অবসান ঘটে?
👉১৮৪৬ খ্রিস্টাব্দের লাহোরের সন্ধি।
৩৫) দ্বিতীয় ইঙ্গ-শিখ যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?
👉১৮৪৮-৪৯ খ্রিষ্টাব্দে।
৩৬) চিলিয়ানওয়ালার যুদ্ধ ও গুজরাটের যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?
👉১৮৪৯ খ্রিষ্টাব্দে শিখদের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির।
৩৭)কবে কার শাসনকালে শিখ রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়?
👉১৮৪৯ খ্রীঃ, লর্ড ডালহৌসির শাসনকালে।
৩৮)কাকে আধুনিক পাঞ্জাবের জনক বলা হয়?
👉লর্ড ডালহৌসি।
৩৯)সগৌলির সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
👉১৮১৬ খ্রিস্টাব্দে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে নেপালী নেতা অমর সিং থাপা।
৪০) প্রথম ইঙ্গ-ব্রহ্ম যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?
👉১৮২৪-২৬ খ্রিস্টাব্দে।
৪১)ইয়ান্দাবুর সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
👉১৮২৬ খ্রিস্টাব্দে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ব্রহ্মরাজ বোদোপায়া।
৪২) প্রথম ইঙ্গ-ব্রহ্ম যুদ্ধ কোন গভর্নর জেনারেলের শাসনকালে সংঘটিত হয়েছিল?
👉 লর্ড আমহার্স্ট।
৪৩) দ্বিতীয় ইঙ্গ-ব্রহ্ম যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?
👉১৮৫২-৫৩ খ্রিস্টাব্দে।
৪৪) তৃতীয় ইঙ্গ-ব্রহ্ম যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?
👉১৮৮৫ খ্রিস্টাব্দে।
৪৫) কোন ভাইসরয় শাসনকালে ব্রহ্মদেশ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়?
👉 লর্ড ডাফরিন, ১৮৮৫ খ্রিস্টাব্দে।
৪৬)কলকাতায় সুপ্রিম কোট কবে প্রতিষ্ঠিত হয় ?
👉১৭৭৪ খ্রিস্টাব্দে।
৪৭)কলকাতায় সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?
👉এলিজা ইম্পে।
৪৮)রেগুলেটিং অ্যাক্ট (১৭৭৩ খ্রি.) কী উদ্দেশ্যে প্রবর্তিত হয়েছিল ?
👉ইস্ট-ইন্ডিয়া কোম্পানিকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে।
৪৯)ব্রিটিশ আমলে কে প্রথম পুলিশ বিভাগ চালু করেন?
👉লর্ড কর্ণওয়ালিস।
৫০) বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
👉লর্ড ওয়ারেন হেস্টিংস।
৫১ )কেসদর দেওয়ানি আদালত স্থাপন করল?
👉ওয়ারেন হেস্টিংস।
৫২)কোন্ গভর্নর জেনারেলের সময় ইন্ডিয়ান পেনাল কোড রচিত হয় ?
👉লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
৫৩)কে, কবে দ্বৈত শাসনব্যবস্থা রদ করেন?
👉ওয়ারেন হেস্টিংস, ১৭৭২ খ্রিস্টাব্দে।
৫৪)কোন গভর্নর জেনারেলের শাসনকালে মারাঠা শক্তির চরম অবক্ষয় ঘটে ?
👉 লর্ড ময়রা।
৫৫)কে দারােগা পদ প্রবর্তন করেন?
👉 লর্ড কর্ণওয়ালিস।
৫৬)ভারতীয় সিভিল সার্ভিসের ভিত্তি কে স্থাপন করেছিলেনর্ভি?
👉 লর্ড কর্নওয়ালিস।
৫৭) ভারতীয় রেলপথের জনক কাকে বলে?
👉 লর্ড ডালহৌসিকে।
৫৮) কে স্কুল, কলেজ, গ্রান্ট-ইন-এইড'-এর ব্যবস্থা করেন।
👉 লর্ড ডালহৌসি।
৫৯)পেশােয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
👉 বালাজী বিশ্বনাথ।
৬০) কোন সন্ধির দ্বারা সলসেট ও বেসিন বন্দর ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়?
👉১৮০২ খ্রিস্টাব্দের বেসিনের সন্ধি।
৬১) কর্নওয়ালিস কোড কবে সংকলিত হয়?
👉 ১৭৯৩ খ্রিস্টাব্দে।
৬২) কলকাতায় আপিল আদালত কে স্থাপন করেন?
👉 লর্ড ওয়ারেন হেস্টিংস।
৬৩)কোন সন্ধির দ্বারা পেশোয়া দ্বিতীয় বাজিরাও অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করেন?
👉 ১৮০২ খ্রিষ্টাব্দে র বেসিনের সন্ধি।
৬৪) পিটের ভারত শাসন আইন কবে পাস হয়?
👉১৭৮৪ খ্রিস্টাব্দে।
৬৫) কোন রাজ্য আক্রমণ কে কেন্দ্র করে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সূত্রপাত হয়?
👉 ত্রিবাঙ্কুর।
৬৬) কে স্বাধীনতার বৃক্ষ রোপন করেছিলেন?
👉 টিপু সুলতান।
৬৭) রঞ্জিত সিংহকে কে রাজা উপাধি দিয়েছিলেন?
👉 কাবুল অধিপতি জামানশাহ।
৬৮) কোন সন্ধি স্বাক্ষরিত হলে অখিল স্থাপনের স্বপ্ন চিরতরে ধুলিস্যাৎ হয়ে যায়?
👉 অমৃতসরের সন্ধি (১৮০৯ খ্রিস্টাব্দে)
৬৯) রণজিৎ সিংহের রাজধানী কোথায় ছিল?
👉 লাহোর।
৭০) স্বত্ববিলোপ নীতি কে কবে প্রবর্তন করেন?
👉১৮৪৮ খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি।
৭১) স্বত্ববিলোপ নীতি প্রয়োগের দ্বারা ডালহৌসি কোন রাজ্য সর্বপ্রথম ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন?
👉সাতারা।
৭২) কোন সনদ আইনের দ্বারা ইংল্যান্ডে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ভারতীয় সিভিলিয়ানদের নিয়োগের ব্যবস্থা করা হয়?
👉১৮৫৩ খ্রিস্টাব্দে সনদ আইনে।
৭৩) ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে ও কার কাছ বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করে?
👉১৭৬৫ খ্রিস্টাব্দে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম এর কাছ থেকে।
৭৪) প্রথম ইঙ্গ আফগান যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?
👉১৮৩৯-৪২ খ্রিস্টাব্দে।
৭৫) প্রথম ইঙ্গ আফগান যুদ্ধের সময় আফগানিস্তানের আমির কে ছিলেন?
👉 দোস্ত মহম্মদ খান।
৭৬) দ্বিতীয় ইঙ্গ আফগান যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?
👉১৮৭৮-৮০ খ্রিস্টাব্দে।
৭৭) দ্বিতীয় ইঙ্গ আফগান যুদ্ধের সময় আফগানিস্তানের আমির কে ছিলেন?
👉 শের আলী খান।
৭৮) গন্ড মার্কের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
👉১৮৭৯ খ্রিস্টাব্দে ইংরেজদের সঙ্গে আফগানদের।
৭৯) তৃতীয় ইঙ্গ আফগান যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?
👉১৯১৯ খ্রিস্টাব্দে।
৮০) তৃতীয় ইঙ্গ আফগান যুদ্ধের সময় আফগানিস্তানের আমির কে ছিলেন?
👉 আমানুল্লাহ খান।
৮১) কোন যুদ্ধকে অকল্যান্ডের বোকামি বলা হয়?
👉 প্রথম ইঙ্গ আফগান যুদ্ধ কে।
৮২) কোন গভর্নর জেনারেলের শাসনকালে সিন্ধুদেশ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়?
👉 লর্ড এলেনবরো।
৮৩) পাঁচশালা বন্দোবস্ত কে কবে প্রবর্তন করেন?
👉১৭৭২ খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস।
৮৪) একসালা বন্দোবস্ত কে কবে প্রবর্তন করেন?
👉১৭৭৭ খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস।
৮৫)দশসালা বন্দোবস্ত কে কবে প্রবর্তন করেন?
👉১৭৯০ খ্রিস্টাব্দে, লর্ড কর্নওয়ালিস।
৮৬) চিরস্থায়ী বন্দোবস্ত কে কবে প্রবর্তন করেন?
👉১৭৯৩ খ্রিস্টাব্দে, লর্ড কর্নওয়ালিস।
৮৭) রায়তওয়ারি ব্যবস্থা কে কবে প্রবর্তন করেন?
👉১৮২০ খ্রিস্টাব্দে,আলেকজাণ্ডার রীড ও স্যার টমাস মনরো।
৮৮) মহলওয়ারি ব্যবস্থা কে কবে প্রবর্তন করেন?
👉১৮২২ খ্রিস্টাব্দে, এলফিনস্টোন ও ম্যাকেঞ্জি।
৮৯) আমিনী কমিশন কে কবে গঠন করে?
👉১৭৭৬ খ্রিস্টাব্দে, লর্ড ওয়ারেন হেস্টিংস।
৯০) সেন্ট টোমের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল?
👉১৭৪৬ খ্রিস্টাব্দে, কর্নাটকের নবাব আনোয়ারুদ্দিনের সঙ্গে ফরাসিদের।৯১) পেশোয়া তন্ত্রের প্রতিষ্ঠাতা কে?
👉 বালাজি বিশ্বনাথ।
৯২) হিন্দু পাদ পাদশাহীর আদর্শ কে প্রচার করেন?
👉প্রথম বাজিরাও।
৯৩) কোন গভর্নর জেনারেলের শাসনকালে ঠগী দস্যুদের দমন করা হয়েছিল?
👉 লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
৯৪) কোন ইংরেজ সেনাপতি ঠগী দস্যুদের দমন করেছিলেন?
👉কর্নেল স্ল্যীম্যান।
৯৫) বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
👉 লর্ড ওয়ারেন হেস্টিংস।
৯৬) ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
👉 লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
৯৭)ভাইয়াচারি ভূমি বন্দোবস্ত কোথায় চালু ছিল?
👉 পাঞ্জাবে।
৯৮)কোন আইনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ করা হয়?
👉১৮১৩ খ্রিস্টাব্দে সনদ আইনে।
৯৯) কোন ভারতীয় শাসক ফ্রান্সের জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন?
👉 টিপু সুলতান।
১০০)ভারতে ত্রিশক্তি মৈত্রী চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
👉১৮৩৮ খ্রিস্টাব্দে রঞ্জিত সিংহ, ইংরেজ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ও আফগানিস্তানে সুলতান শাহ সুজার মধ্যে।
👉⭕Free note, join our Telegram Channel- https://t.me/onedba
Comments
Post a Comment